• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদে যানচলাচল নিরবচ্ছিন্ন রাখতে কন্ট্রোল রুম খুলেছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৫, ১৩:০৯
অ+
অ-
ঈদে যানচলাচল নিরবচ্ছিন্ন রাখতে কন্ট্রোল রুম খুলেছে বিআরটিএ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরবচ্ছিন্ন যানবাহন চলাচল রাখতে নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশ করেছে সংস্থাটি। বিআরটিএর সদর কার্যালয়ের তৃতীয় তলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষটি খোলা হয়েছে। গতকাল ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে।

বিআরটিএ অফিস আদেশে বলা হয়, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পাওয়াদের যানজট সৃষ্টি, বাড়তি ভাড়া আদায়, অননুমোদিত/রুট পারমিটবিহীন/গতিসীমা লঙ্ঘনকৃত যানবাহন চলাচল ইত্যাদি সংক্রান্ত সার্বিক কার্যক্রম তদারকি, সমন্বয় এবং সমাধানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে টেলিফোন নম্বর-১৬১০৭, মোবাইল নম্বর: ০১৫৫০-০৫১৬০৬, ০১৫৫০-০৫৬৫৭৭ এবং ০১৫৫২-১৪৬২২২।

এদিকে বিআরটিএর পক্ষ থেকে সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য পরিচালক (ইঞ্জি.) শীতাংশু শেখর বিশ্বাসকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এমএইচএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিআরটিএঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা