• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সড়ক সচিব

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৫, ১৭:২৮
অ+
অ-
ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

এহছানুল হক বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা, বিআরটিএ-এর অফিসার, পুলিশ, শ্রমিক-মালিক সমিতির নেতাদের সঙ্গে একযোগে বসে আমরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এবারের ঈদযাত্রায় কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না; অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না; ছিনতাই, চুরি, ডাকাতি হবে না; মলম পার্টির উপদ্রব থাকবে না; সর্বোপরি মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঘরে ফিরে যাবে এবং একইভাবে আসার সময় আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাবো।

বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সড়কের সিনিয়র সচিব বলেন, বিআরটিএ কর্তৃক প্রতিটি বাস টার্মিনালে বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও পুলিশ ও র‍‍্যাবের টিম সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। বাড়তি ভাড়া আদায়সহ যাত্রীদের সব সমস্যার সমাধানে অভিযোগ পাওয়া মাত্রই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সবশেষে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

পরিদর্শনের সময় বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসীন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস মালিক সমিতির নেতা, শ্রমিক ফেডারেশনের নেতা ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএইচএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা