• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টা

‘টিকিট কালোবাজারির বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ১১:৪৫
অ+
অ-
‘টিকিট কালোবাজারির বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স’

এবারের ঈদযাত্রা নিয়ে অনেক খুশি বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমি অনেক খুশি। আমার মনে হয় আপনারাও অনেক খুশি, এবার ঈদযাত্রাটা ভালো হচ্ছে। আর কালোবাজারির বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) সকালে ঈদযাত্রা উপলক্ষ্যে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি স্টেশন ঘুরে দেখেছি, ট্রেনগুলো যে সময়ে ছাড়ার কথা ঠিক সময়েই ছেড়েছে। কোনো ট্রেনে কোথাও কোনো লেট হচ্ছে না। দুই নাম্বার বিষয় হচ্ছে, এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আপনারা জানেন এখানে ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং দেওয়া হয়, এবারও তাই দেওয়া হয়েছে। এজন্য অনেক সময় মনে হয় স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কেন? ঈদের সময় সবাইকে নেওয়ার জন্য স্ট্যান্ডিং পেসেঞ্জার নেওয়া হচ্ছে।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনেকে শেষ মুহূর্তে ছাদে উঠে যায়। তখন তাকে টেনে নামাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে এজন্য অনেকে ছাদে যাচ্ছে।

বিজ্ঞাপন

‘যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা অনেক খুশি। তারা কমফোর্টেবলভাবে যাত্রা করতে পারছেন। অনেকের দাদা-দাদি নানা-নানির সঙ্গে ঈদ করতে যাচ্ছেন।’

শিডিউল বিপর্যয় রক্ষায় এবার কি মেকানিজম ছিল সরকারের পক্ষ থেকে— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিডিউল বিপর্যয় ছাড়া ঈদযাত্রার যে মেকানিজম, সেটা আপনারা অনুসন্ধান করে বের করবেন। এই বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স। আমাদের কথা ছিল কোনো ধরনের দুর্নীতি আমরা প্রশ্রয় দেব না। আমরা এখানে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। আমাদের যেসব কর্মকর্তা আছেন রেলের তাদের ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল, তারা যেন ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেন। আপনারা দেখেছেন অনেক সময় রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। আল্লাহর রহমতে এবার একজনও হয়নি।

এসময় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএইচএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা