• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদুল ফিতরকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ১৩:০২
অ+
অ-
ঈদুল ফিতরকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারাদেশে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় ঈদগাঁও মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নাশকতা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে, এই বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের সংবাদ আপনারা (সাংবাদিকরা) পান, তাহলে আমাদের জানাবেন। আমরা আপনাদের নিয়ে সেটি প্রতিহত করবো।

ভারতের কলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করেছে- এমন একটি বক্তব্য ছড়িয়েছে। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কলকাতায় কারা আছে, কলকাতায় আছে ক্রিমিনাল। ক্রিমিনালরা তো সব সময় এ জিনিস চিন্তা করবে। ক্রিমিনালদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা নেবো।

বিজ্ঞাপন

পরে তিনি জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে শরীক হন। এখানে অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিরা আসেন। তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এখানে যেনো সবাই ভালোভাবে ঈদের নামাজ পড়তে পারে সেজন্য অজুর ব্যবস্থা রাখা হয়েছে। খাবার পানির ব্যবস্থা রাখা হয়ে। যদি কারোর চিকিৎসার প্রয়োজন হয় এখানে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে কারো জায়নামাজ নিয়ে আসার দরকার নেই। সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা