• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গত দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ১৭:৪১
অ+
অ-
গত দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মানুষ

পরিবার পরিজনের সঙ্গে ঈদুল ফিতরের ছুটি কাটাতে গত দুই দিনে ৪১ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া সিম মবিলিটির হিসেবে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন মানুষ ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে।

আরও পড়ুন

‘মা অপেক্ষায়, বাড়ি যে ফিরতেই হতো’
২০ বছরে এমন দৃশ্য দেখেননি বাস শ্রমিকরা

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের এই টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চলবে ২ এপ্রিল পর্যন্ত। এর মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঈদযাত্রাঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রাআব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সদরঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ

সদরঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে