• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদের সকালেও ঘরে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৫, ০৮:০৬
অ+
অ-
ঈদের সকালেও ঘরে ফিরছে মানুষ

পুরো এক মাস সিয়াম সাধনার পর নাড়ির টানে বাড়ি ফিরেছে লাখ লাখ মানুষ। তবে ঈদযাত্রা শেষ হলেও আজ ঈদের সকালেও অনেকেই ঘরে ফিরছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) রাজধানীর ফকিরাপুল বাস টার্মিনাল ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শেষ সময়েও অনেকেই বাড়ি ফিরছেন। নানা ব্যস্ততা শেষে ঈদের আনন্দ ভাগ করতে ছুটে চলছেন শিকড়ের কাছেই। তবে পর্যাপ্ত পরিবহন সেবা না থাকায় কেউ কেউ বিড়ম্বনার কথা বলছেন।

আরও পড়ুন

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
নিরাপত্তার মধ্যে জাতীয় ঈদগাহে দীর্ঘ লাইনে প্রবেশ করছেন মুসল্লিরা
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

বিজ্ঞাপন

ফকিরাপুলের শ্যামলী কাউন্টারের ম্যানেজার মিঠু বলেন, আজ আমরা সকাল ৯টায় একটি বাস ছাড়বো। পরে আবার বিকাল থেকে বাস পাবেন যাত্রীরা। সাধারণত ঈদের সকালে অন্যবছর যেমন যাত্রী পাই, এ বছর তেমন নেই। তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহাতে ঈদের সকালে বেশি মানুষ গ্রামে যান।

এদিকে, ফকিরাপুলের গ্রীণ লাইন পরিবহণের ম্যানেজার সৌমিত্র বলেন, আমাদের মোটামুটি সারাদিন বিভিন্ন রুটে বাস চলবে। যারা বিভিন্ন ব্যস্ততায় গ্রামে যেতে পারেননি, তারা আজ গ্রামে গিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। আজ সকাল থেকেই আমাদের কাউন্টারে প্রচুর যাত্রী রয়েছে। বেশিরভাগ পরিবহণের সেবা বন্ধ থাকায় আজ যাত্রীর চাপও বেশি।

চট্টগ্রামগামী যাত্রী ফরিদুল ইসলাম বলেন, ইচ্ছা ছিল আগেই বাড়ি ফিরবো, কিন্তু ছুটি না থাকায় সম্ভব হয়নি। গতকাল রাতে ছুটি পেয়েছি, ঝুঁকি না নিয়ে আজ সকালেই রওনা দিলাম। সেহেতু রাস্তা ফাঁকা, দ্রুত বাড়ি গিয়ে ঈদের আনন্দ উদযাপন করতে পারবো।

বিজ্ঞাপন

ইয়াসমিন নামের আরেক যাত্রী বলেন, ভেবেছিলাম এবার ঈদ ঢাকাতেই করবো, কিন্তু বাচ্চারা প্রচুর কান্নাকাটি করছে মামাবাড়ি ঈদ করার জন্য। অবশেষে গ্রামে ফিরতেই হচ্ছে। রাস্তায় তেমন বাস নেই, দুই-একটা বাস থাকলেও সিট নেই। তবে আলহামদুলিল্লাহ, সিট পেয়েছি। এখন ঠিকভাবে যেতে পারলেই শুকরিয়া। 

এমএম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঈদযাত্রারাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা