• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সমন্বয় সভায় কমিশনার

সুশৃঙ্খলভাবে পয়লা বৈশাখ উদযাপনে নিরাপত্তা পরিকল্পনা করেছে ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ এপ্রিল ২০২৫, ১৯:৪৭
অ+
অ-
সুশৃঙ্খলভাবে পয়লা বৈশাখ উদযাপনে নিরাপত্তা পরিকল্পনা করেছে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারো পয়লা বৈশাখে ঢাকায় নানা অনুষ্ঠান পালিত হবে। এ লক্ষ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছে ডিএমপি। বাংলা নববর্ষ ১৪৩২ ও পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় অনুষ্ঠাতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সভাপতির বক্তব্যে কমিশনার বলেন, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। প্রতি বছরের ন্যায় এবারো পয়লা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে। পয়লা বৈশাখ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে।

সমন্বয় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্ত, বাংলা একাডেমি, ঢাবির চারুকলা অনুষদ, টিএসসির সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছায়ানট, ঋষিজ শিল্পগোষ্ঠী, শাক্যমনি বৌদ্ধ বিহার ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাসিনার পতনের দিন গুলিবিদ্ধ ছেলের মৃত্যু, ৮ মাস পর বাবার মামলা
স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম; যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেইউ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমপিঢাকা সিটিপহেলা বৈশাখ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ