• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক হয়নি : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩১
অ+
অ-
মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক হয়নি : আইন উপদেষ্টা
মেঘনা আলম / সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মেঘনা আলমের বিষয়ে পুলিশ তদন্ত করছে। উনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা সঠিক হয়নি।

বিজ্ঞাপন

রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘলা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। এটা নিয়ে আমরা সরকারের উচ্চপর্যায়ে মিটিং করেছি, এ বিষয়ে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ও অন্যদের বক্তব্যের বিষয়ে আমরা সচেতন আছি।

আরও পড়ুন

বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ
বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট

বিজ্ঞাপন

তিনি বলেন, মেঘনা আলমের বিষয়ে কিছু তদন্ত পুলিশ করছে। উনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা সঠিক হয়নি। উনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা স্বীকার করছি, গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি। ঠিক হয়নি মানে উনার (মেঘনা আলম) বিরুদ্ধে কোনো অভিযোগ বা আলামত নেই, এটা নয়। সেরকম কিছু আছে, সেটার পরিপ্রেক্ষিতে করণীয় কী, সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

মেঘনা আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতকে জড়িয়ে বিভিন্ন ধরনের সংবাদ হচ্ছ— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইন উপদেষ্টা বলেন, এটি নিয়ে আমরা কোনো আলোচনা করিনি।

মেঘনা আলমের ঘটনার কারণে সৌদি আরবের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কিনা— জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, মিডল-ইস্টে একমাত্র সৌদি আরবে আমাদের শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত আছে। কিছু কিছু দেশে গত সরকারের সময়েই শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শ্রমবাজার নয়, কত মানুষ সেখানে হজ করতে যায়। এ ছাড়া আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে সৌদি আরবের বিরাট ভূমিকা রয়েছে।

বিজ্ঞাপন

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়আইনমন্ত্রীস্বরাষ্ট্র মন্ত্রণালয়ঢাকা সিটিপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সচেতনতা বাড়াতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

সচেতনতা বাড়াতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন প্রায় শূন্যের কোটায় : আইনমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন প্রায় শূন্যের কোটায় : আইনমন্ত্রী

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব