• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শোভাযাত্রায় ১৮ হরিয়ানা ঘোড়া নিয়ে ডিএমপির অশ্বারোহী দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৯
অ+
অ-
শোভাযাত্রায় ১৮ হরিয়ানা ঘোড়া নিয়ে ডিএমপির অশ্বারোহী দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অশ্বারোহী দল অংশ নিয়েছে। এতে তারা ১৮টি হরিয়ানা ঘোড়া নিয়ে এসেছেন। সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শুরু থেকেই তারা একেবারেই সামনের সারিতে অংশ নেন। 

বিজ্ঞাপন

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হচ্ছে। 

অশ্বারোহী দলের সংশ্লিষ্টরা জানান, এবারের আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনা হয়েছে। সুঠাম দেহের এসব ঘোড়া আনন্দ শোভাযাত্রার সামনে হাঁটছে। একইসঙ্গে সাজানো হয়েছে রঙিন কাপড় দিয়ে।

আরও পড়ুন

বর্ণিল আয়োজনে শুরু ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, হাজারো মানুষের ঢল
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ
আনন্দ শোভাযাত্রায় বিদেশিদের অংশগ্রহণ, নেচে-গেয়ে বললেন ‘শুভ নববর্ষ

বিজ্ঞাপন

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা অংশ নিয়েছেন হাজারো জনতা।

চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।

আরএইচটি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পহেলা বৈশাখপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক