• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল : আপন কফি হাউজের তিনজন পুলিশ হেফাজতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
অ+
অ-
তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল : আপন কফি হাউজের তিনজন পুলিশ হেফাজতে

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।

বিজ্ঞাপন

তবে, ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজে রয়েছে পুলিশ।

যে দুইজনকে আটক দেখানো হয়েছে তারা হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। আর কফি হাউজের মালিক জিয়াউর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

শোভাযাত্রার আগেই সুখবর দিতে চেয়েও পারেনি পুলিশ
বিমানবন্দরে আরেক প্রবাসীর ভিডিও ভাইরাল, যা বলছে বেবিচক

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। ওই ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

ওই দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রাযই এসে ডিস্টার্ব করতো। আটক দুজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন বলেও উল্লেখ করেন ওসি।

তিনি বলেন, আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নাম্বার-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

জেইউ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিভিডিও ভাইরাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ