• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে খাল খনন করবে জামায়াত, স্বাগত জানালেন মেয়র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৫, ২১:৫৫
অ+
অ-
চট্টগ্রামে খাল খনন করবে জামায়াত, স্বাগত জানালেন মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ। এই সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বীর্যা খাল খননে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগিতার আগ্রহকে আমরা স্বাগত জানাই।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) নগরের টাইগারপাস চসিক কার্যালয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী। তার নেতৃত্বে একটি টেকনিক্যাল টিম এসময় চসিকের সঙ্গে বৈঠক করে।

সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নগরীর জলাবদ্ধতা নিরসনে বীর্যা খাল পুনঃখননের একটি উদ্যোগ গ্রহণ করেছে। তারা এই কাজে চসিকের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে চসিকের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগে কর্পোরেশন সবসময় সহযোগিতা করে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। 

বিজ্ঞাপন

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি শহর। কিন্তু অপ্রস্তুত নগর পরিকল্পনা ও দীর্ঘদিনের অবহেলার কারণে জলাবদ্ধতা আমাদের বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের অন্যতম বড় সমস্যা। এই সমস্যা দীর্ঘদিনের অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ফলে সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের ৭১টি খালের মধ্যে বর্তমানে ৫৭টির অস্তিত্ব রয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩৬টি খালে কাজ করছে সিডিএ, একটিতে চসিক। বাকি ২০টি খালের উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা নগরের বাসিন্দাদের জন্য বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে এই সংকট নিরসনে অংশ নিতে হবে। 

আরও পড়ুন

পাচার অর্থ ফেরাতে আপস, তবে লাগবে সঠিক তথ্য : গভর্নর
রেল খাতে পাঁচটি বড় সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে : উপদেষ্টা
‘মানুষ অনেক সরকারের শাসন দেখেছে, বাকি আছে জামায়াতের’

বৈঠকে বীর্যা খাল খননে যৌথভাবে কীভাবে কার্যক্রম পরিচালনা করা যায়, কী ধরনের সহায়তা চসিক দিতে পারে, সে বিষয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং জামায়াতের টেকনিক্যাল টিমের সদস্যরা।

এমআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি