• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হালনাগাদ হচ্ছে না ওয়েবসাইট, মন্ত্রণালয়কে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৫, ২২:৪৪
অ+
অ-
হালনাগাদ হচ্ছে না ওয়েবসাইট, মন্ত্রণালয়কে চিঠি

জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ ও আওতাধীন দপ্তর এবং সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। এ ইস্যুতে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নিয়মিত তথ্য হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন

পণ্য মূল্য বৃদ্ধি পেলেও সংসার খরচে চাপ পড়বে না : বাণিজ্য উপদেষ্টা
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
জন্মসূত্রে নাগরিকদের সাময়িক শ্রমিক নিয়োগের বিধান রেখে নীতিমালা

এতে বলা হয়, জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। বিশেষ করে কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ছবি ও দাপ্তরিক ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে যথাযথভাবে প্রদর্শিত হচ্ছে না।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায়  মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দপ্তর ও সংস্থার ওয়েবসাইটে সব কর্মকর্তার প্রয়োজনীয় তথ্যাদিসহ অন্যান্য তথ্য নিয়মিত হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য  অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরি বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এসএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগসচিবালয়বাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি