• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘অপারেশন ডেভিল হান্ট ব্যর্থ’ দাবি করে প্রতীকী লাঠি মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৫, ১৩:২২
অ+
অ-
‘অপারেশন ডেভিল হান্ট ব্যর্থ’ দাবি করে প্রতীকী লাঠি মিছিল

সরকারের অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা এবং আওয়ামী লীগের মিছিলের বিপরীতে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল করেছে ছাত্র-জনতা। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে এই কর্মসূচি পালন করা হয়।

ঘটনাস্থলে দেখা যায়, বেলা ১১টার পর থেকে থানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রতীকী লাঠি নিয়ে লোকজন জড়ো হতে থাকেন। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্থানীয় বাসিন্দা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মিছিলটি উত্তরা পূর্ব থানার সামনে থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী ঘুরে ফের থানার সামনে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা তাদের হাতে প্রতীকী লাঠি বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। 

আরও পড়ুন

ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে ঝটিকা মিছিলকারীদের, জানালো পুলিশ
জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন 

বিজ্ঞাপন

এসময় তাদের, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ডেভিল হান্ট ব্যর্থ কেন, প্রশাসন জবাব চাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

আন্দোলনকারীরা অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং উত্তরা এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। 

মিছিলে অংশগ্রহণকারী ছোয়াদ হাসান নামে এক ছাত্র বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, প্রশাসন আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। পুলিশকে আরও সক্রিয় হতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

নাহিদ শিকদার নামে আরেক শিক্ষার্থী বলেন, অপারেশন ডেভিল হান্ট যদি ব্যর্থ হয়ে থাকে, তাহলে এর পেছনের কারণগুলো জনসম্মুখে আনা উচিত। শুধু একটি প্রতীকী মিছিল নয়, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

‘পুলিশের এই নীরবতা হতাশাজনক। যারা আমাদের ভাইদের জীবন কেড়ে নিয়েছে, তারা যেন কোনোভাবেই ছাড় না পায়। আমরা তাদের ফাঁসি চাই’- বলেন এক আন্দোলনকারী।

dhakapost

এদিকে দুপুর পৌনে বারোটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাক্ষাৎ চেয়ে থানার ফটকের সামনে ব্যানার বিছিয়ে অবস্থান নেয় ছাত্র-জনতা। সেখানে সম্প্রতি আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ব্যার্থতার অভিযোগ তুলে প্রতীকী লাঠি মিছিলসহ স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য অপেক্ষা করতে থাকেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই থানা পরিদর্শন না করেই চলে যান। যার প্রতিবাদে সঙ্গে সঙ্গে থানার মূল ফটকে বসে পড়েন তারা।

এ সময় এক শিক্ষার্থী বলেন, এমন অবস্থা আমরা আশা করিনি। তিনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) আমাদের সঙ্গে আলোচনার ভয়ে থানা পরিদর্শন বাদ দিয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। ওনার পদত্যাগ করা উচিত। আমরা সেজন্য প্রতিবাদ জানিয়ে থানার গেটে অবস্থান নিয়েছি। যতক্ষণ না উপদেষ্টা আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। 

আরএইচটি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপারেশন ডেভিল হান্টপুলিশবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার