• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কেউ ঘুষ চাইলে ই-মেইল করতে বলল মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৫, ১৫:০১
অ+
অ-
কেউ ঘুষ চাইলে ই-মেইল করতে বলল মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে তা ই-মেইলে করে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) এ দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।

অভিযোগ দাখিলের ই-মেইল ঠিকানা: advisorasifofficial1@gmail.com

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

এসএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আসিফ মাহমুদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : আসিফ মাহমুদ

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : আসিফ মাহমুদ

পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ

পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ