• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৩
অ+
অ-
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদক পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা ও সদস্য। বিগত কয়েক বছর থেকে এবার পদকপ্রাপ্তদের সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

এ বছরের পুলিশ সপ্তাহের জন্য ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই বিষয়টি গেজেট আকারে প্রকাশিত হবে।

আগামী ২৯ এপ্রিল রাজারবাগে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এসব পদক তুলে দেবেন।

বিজ্ঞাপন

পুলিশের একজন কর্মকর্তা জানান, এবার পদকের সংখ্যা অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক কম। যারা ভালো ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন শুধু তাদের পদক দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

আইন মন্ত্রণালয়ের বিবৃতি : ভারতের গণমাধ্যমের প্রতিবেদন কাল্পনিক
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে

জানা যায়, আগামী ২৯ এপ্রিল রাজাররাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘পুলিশ সপ্তাহ’। অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম এ পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ ও রাষ্ট্রপতি পদক পরিয়ে দেবেন তিনি।

বিজ্ঞাপন

এমএসি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল