• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রোহিঙ্গা মা-শিশু ও পরিবার পরিকল্পনা সেবায় ১৬২ কোটি টাকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৫, ০০:০৩
অ+
অ-
রোহিঙ্গা মা-শিশু ও পরিবার পরিকল্পনা সেবায় ১৬২ কোটি টাকা অনুমোদন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এবং নোয়াখালীর ভাসানচরে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানের জন্য ১৬২ কোটি ১০ লাখ ১৪ হাজার ৭৮০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কক্সবাজার এবং নোয়াখালী জেলায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত (এফডিএমএন) নাগরিকদের জন্য সমন্বিত যৌন ও লিঙ্গ-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা এবং সুযোগ-সুবিধা কেনার প্রস্তাব করলে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন করে। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠানের ১৬২ কোটি ১০ লাখ ১৪ হাজার ৭৮০ টাকার প্রস্তাবও কমিটি কর্তৃক অনুমোদিত হয়।

আরও পড়ুন

১৬২০ কোটি টাকায় তিন কার্গো এলএনজি কিনবে সরকার
কানাডায় শিক্ষা ছুটিতে গিয়ে ফিরলেন না কর্মকর্তা, হলেন বরখাস্ত

বিজ্ঞাপন

এই প্যাকেজের আওতায় টেকনাফ ও উখিয়া উপজেলা এবং ভাসানচরের রোহিঙ্গাদের মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হবে।

এদিকে, বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’-এর সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট অ্যামিনিটিজ (সী সাইড)-এর পূর্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং এর ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

এই প্যাকেজের অধীনে ২২ দশমিক ১০ কিলোমিটার সীমানা প্রাচীর, তিনটি প্রবেশদ্বার, তিনটি গার্ডরুম, ২৫টি পর্যবেক্ষণ টাওয়ার, ২২ দশমিক ১০ কিলোমিটার মাটির বাঁধ কাম হেরিং বোন বন্ড রাস্তা নির্মাণ এবং রাস্তার পাশে স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

বিজ্ঞাপন

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রোহিঙ্গামন্ত্রিপরিষদ বিভাগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন