• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আফতাবনগরে বাসার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৫, ১৯:১০
অ+
অ-
আফতাবনগরে বাসার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর রামপুরা থানার আফতাবনগরের একটি বাসার ছাদ থেকে পড়ে তানহা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুস সালাম জানান, তাদের নিজেদের নয়তলা বাসার ছাদে বৃষ্টির সময় গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় তার মেয়ে। পরে বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বাসা রামপুরা থানার সাতচল্লিশ আফতাবনগরে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতলো ডিবিএল সিরামিকসের টাইলচক

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতলো ডিবিএল সিরামিকসের টাইলচক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ