• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শিক্ষা সংস্কার ও কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দাবি অভিভাবক ফোরামের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ মে ২০২৫, ১৫:২৩
অ+
অ-
শিক্ষা সংস্কার ও কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দাবি অভিভাবক ফোরামের

শিক্ষা সংস্কার, কোচিং বাণিজ্য বন্ধ এবং শিক্ষাখাতে বিরাজমান নানা অনিয়ম দূর করতে ১২ দফা দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম। 

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে অভিভাবকরা এসব দাবি জানান।

অভিভাবকরা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে কোচিং বাণিজ্য বন্ধে দ্রুত আইন প্রণয়ন এবং ঢাকা মহানগরীতে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা৷

এ সময় বক্তারা শিক্ষা সংস্কার কমিশন গঠন, আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ, রাজধানী ঢাকায় টিউশন ফি নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বিজ্ঞাপন

একইসঙ্গে আইডিয়াল, ভিকারুন্নেসা, মনিপুর হাইস্কুলে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলকে অধ্যক্ষ পদে প্রেষণে নিযুক্ত করার দাবিও জানান তারা। 

এছাড়া দুদক কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির তদন্ত করা, অবৈধ খাত সৃষ্টি করে শিক্ষকদের সব অবৈধ ভাতা বন্ধ করা, রাজনৈতিক ব্যক্তি ব্যতীত শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা, ছাত্রীদের যৌন নির্যাতনকারী শিক্ষকদের চাকরিচ্যুত করা, সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ ১২ দাবি বাস্তবায়ন করার দাবিও জানান তারা।

এতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ডা. মোস্তাক হোসেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাদ্রাসা কমিটিতে সভাপতি হতে লাগবে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি
গেজেটেড হলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

আরও বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, আইডিয়াল স্কুল অভিভাবক ফোরামের সভাপতি মো. আহসানউল্ল্যা মানিক, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, সহ দসভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দিন আহমেদ, ভিকারুন্নেছা নুন স্কুলের অভিভাবক নেতা এনামুল ইসলাম রুবেলসহ অন্যান্যরা।

এমএইচএন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাপ্রেসক্লাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর