• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

টেক্সটাইল মিলে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৫ মে ২০২৫, ১৩:৩৪
অ+
অ-
টেক্সটাইল মিলে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল মিলের গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সিকিউরিটি গার্ড কবিরের (৪৫) মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) সকাল ১০টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন আসেন। তাদের মধ্যে আজ সকালের দিকে কবির চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে আজ ভোরের দিকে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মারা যান। বর্তমানে সাইফুল ইসলামের ৩৪ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২) ও অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (৩২) ও সাইফুল (২৮)।

এসএএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্যাসবিস্ফোরণমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত