বকেয়া বেতনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছেইন এপারেলস লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (৫ মে) বিকেলে তারা এই ঘোষণা দেন।
এর আগে সকালে বকেয়া বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুন
প্রতিষ্ঠানটির কর্মী জসিম বলেন, আমাদের কারখানা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। কিন্তু সব বেতন-ভাতা পরিশোধ করেনি মালিকপক্ষ। দুই-তিন মাস হলো আমাদের কাজ নেই, বেতনও নেই। আমরা দ্রুত বকেয়া বেতন ও লে-অফের টাকা চাই।
আসমা বেগম নামে আরেক কর্মী বলেন, আমাদের বেতনের টাকা না দিয়েই কারখানা বন্ধ ঘোষণা করে দিয়েছে মালিকপক্ষ। এখন আমরা খাব কী? চলব কীভাবে? দ্রুত আমাদের পাওনা টাকা চাই।
কর্মী জাহিদুল বলেন, কারখানা বন্ধ করে দিতে হলে আগে জানাতে হবে এবং আইন অনুসারে আমাদের বেতন দিতে হবে। এসব কিছুই না করে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আমরা পরিবার নিয়ে অসহায় জীবনযাপন করছি। সরকার যাতে আমাদের পাওনা টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করেন, সেটাই চাই।
ওএফএ/এমজে
