• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২৫, ১২:১৬
অ+
অ-
ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক সই

বৈধ অভিবাসনে উৎসাহ ও অবৈধ মানবপাচার মোকাবিলা করার জন্য ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে এটি সই হয়।

আসিফ নজরুল বলেন, অভিবাসন নিয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে এটি প্রথম এমওইউ। বৈধপথে অভিবাসন বৃদ্ধি করতে আমাদের এ উদ্যোগ নিয়েছি। যারা ইতালি যেতে চায় তারা যেন নিরাপদে যেতে পারেন, ভালো পারিশ্রমিক পান সেটাই লক্ষ্য আমাদের। অন্তর্বর্তী সরকার আসার পর আমরা ছয়টা এমওইউ করেছি। এর প্রধান উদ্দেশ্য ইউরোপের দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধি করা। অবৈধ অভিবাসন বন্ধ করা।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে সৌদিকে অনুরোধ
উচ্চ আদালতে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই : আসিফ নজরুল
ইশরাককে নিয়ে মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন : আসিফ নজরুল

বিজ্ঞাপন

উপদেষ্টা জানান, সিজনাল ও নন সিজনাল কর্মী নিতে চায় ইতালি। আমাদের পরিকল্পনা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব। তারা বছরে একবার করে মিটিং করবে। আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে ইতালি যেন আমাদের কর্মীদের ইতালির ভাষা শেখাতে পারে, আমরা এ বিষয়ে তাদের অনুরোধ করেছি। তারা আমাদের অনুরোধ রাখবে। এ ছাড়া ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র আছে, তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয়। অভিবাসনের দিক দিয়ে আমাদের যেন ইতালির সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই অনুরোধ জানিয়েছি।

ইতালি কী পরিমাণ লোক নেবে– জানতে চাইলে তিনি বলেন, কর্মী পাঠানোর বিষয়ে বর্তমানে আমাদের যে কোটা আছে, সেটা বাড়ানো হবে। কোটা বৃদ্ধির বিষয়ে ইতালি চিন্তাভাবনা করবে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ইতালির সম্পর্ক দীর্ঘদিনের। আমরা সবসময় শ্রমিকদের বৈধপথে আসার জন্য অনুপ্রাণিত করি। ইতালি সরকার দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করে আসছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

এনআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইতালিবাংলাদেশআসিফ নজরুলপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু