• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ব্যয় সাশ্রয়ে দুই দিবস পালিত হবে একসঙ্গে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ মে ২০২৫, ২২:৪৪
অ+
অ-
ব্যয় সাশ্রয়ে দুই দিবস পালিত হবে একসঙ্গে

ব্যয় সাশ্রয়ে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একই সঙ্গে ২০ অক্টোবর পালন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একই সঙ্গে উদ্‌যাপিত হবে। প্রতি পাঁচ বছর অন্তর ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’এর নির্ধারিত তারিখে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালিত হবে এবং প্রতি বছর ২০ অক্টোবর ‘জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হবে।

এতে আরও বলা হয়, সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে মন্ত্রণালয়/বিভাগগুলোর স্ব স্ব অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনকে প্রাধান্য দিয়ে এরূপ দিবগুলো একই তারিখে একত্রে পালন করা আবশ্যক। 

আরও পড়ুন

দেওয়ানি মামলার বার্তা যাবে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে
নতুন সাইবার নিরাপত্তা আইন : ‘কুখ্যাত’ ৯ ধারা বাতিল

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়,মন্ত্রণালয়/বিভাগগুলো প্রযোজ্য ক্ষেত্রে এতদবিষয়ক সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করবে। এ সিদ্ধান্ত যথাযথ প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

এসএইচআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারমন্ত্রিপরিষদ বিভাগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি