• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
চট্টগ্রামে নিজ অফিসে এএসপির মৃত্যু

‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি সবকিছু মায়ের জন্য’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৫, ১৫:৩৩
অ+
অ-
‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি সবকিছু মায়ের জন্য’
র‌্যাব কর্মকর্তা পলাশ সাহা/ সংগৃহীত

চট্টগ্রামে র‍্যাবের এক সিনিয়র সহকারী পরিচালক নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার নাম পলাশ সাহা, তিনি বিসিএস ৩৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে পলাশ সাহা আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শহরের চান্দগাঁও র‌্যাব ক্যাম্পে মারা যান পলাশ সাহা। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

ওই চিরকুটে উল্লেখ করা হয়, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।‬‎’

আরও পড়ুন

স্ত্রী বাড়ি না ফেরায় অভিমানে গলায় ফাঁস নিলেন স্বামী!
ভাড়া বাসায় খুবি শিক্ষার্থীর আত্মহত্যা
কোলের সন্তানকে ছিনিয়ে নিল সাবেক স্বামীর পরিবার, গৃহবধূর আত্মহত্যা

বিজ্ঞাপন

চান্দগাঁও র‍্যাবের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, পলাশ সাহা পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। বুধবার ১১টার পর র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পের সবাই একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পলাশ সাহা নিজ কার্যালয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, বেলা ১২টার দিকে র‍্যাবের এক কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তার কক্ষে যান এবং তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ওই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলার বাসিন্দা পলাশ সাহা এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরর‌্যাবপুলিশআত্মহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি