• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
চট্টগ্রাম বিআরটিএর চার কর্মকর্তার তথ্য নিয়েছে দুদক

অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস বানিয়ে সার্জেন্টের স্ত্রীর দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৫, ০৮:০৮
অ+
অ-
অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস বানিয়ে সার্জেন্টের স্ত্রীর দুর্নীতি

অ্যাম্বুলেন্স হিসেবে নিবন্ধন নিয়ে মাইক্রোবাস ব্যবহার করছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনারের স্ত্রী তানহা আক্তার মিলি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে আসে এই জালিয়াতি। 

বিজ্ঞাপন

বুধবার চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি অভিযান চলাকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেছেন, দুদকের এক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে এই অভিযানে মুখোমুখি হতে হয়েছে।

ট্রাফিক সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনার সিএমপি উত্তর জোনে কর্মরত রয়েছেন। তিনি পরিবারের সঙ্গে নগরের আগ্রাবাদ এলাকায় সরকারি কলোনিতে থাকেন। চট্ট মেট্রো চ ৭১০৭১৬ নম্বরের গাড়িটি ২০২২ সালে গাড়িটি নিবন্ধন নেওয়া হয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করলে সরকারি বিভিন্ন ফি কম দেওয়া লাগে। 

জানা গেছে, চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এতে ওই ট্রাফিক সার্জেন্টের প্রতারণার পাশাপাশি দালালের মাধ্যমে ঘুষ নেওয়ার অভিযোগে বিআরটিএর চার কর্মকর্তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে দুদক কর্মকর্তারা। 

বিজ্ঞাপন

অভিযুক্ত কর্মকর্তারা হলেন— চট্টগ্রাম বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, সহকারী মোটরযান পরিদর্শক আবদুল মতিন, উচ্চমান সহকারী টিপু সুলতান ও সহকারী রাজস্ব কর্মকর্তা সলিমুল্লাহ। তাদের পাশাপাশি রুবেল নামে এক দালালের নাম উঠে এলেও তাকে সশরীরে পাওয়া যায়নি।

দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন বলেন, ড্রাইভিং লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, নবায়ন, মালিকানা পরিবর্তন, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ নানা সেবার বিপরীতে বিআরটিএর কর্মকর্তারা দালালের মাধ্যমে ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। আমরা অভিযুক্ত কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য নিয়েছি। তাদের কার্যক্রম তদারকি করেছি। এগুলো যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সমন্বয়ের অভাব, প্রতি সপ্তাহে হবে বৈঠক
বাড়বে না বিদ্যুৎ-গ্যাসের দাম
সুফি মিজানের বিরুদ্ধে হত্যাচেষ্টা-বিস্ফোরক মামলা নিয়ে যত প্রশ্ন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অভিযানে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তাকে ইতোমধ্যে বিআরটিএ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যদিও নোটিশ পাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা এমরান হোসেন বলেন, অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দুদকের এক কর্মকর্তার দ্বন্দ্বের বিষয়টি আমি জানি না। আর এ ধরনের ব্যক্তিগত দ্বন্দ্বের ভিত্তিতে দুদকে অভিযান পরিচালনার কোনো সিস্টেম নেই।

এমআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা