বিজ্ঞাপন

সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার হজযাত্রী, এখনো ভিসা হয়নি ১৭৯৭ জনের

সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার হজযাত্রী, এখনো ভিসা হয়নি ১৭৯৭ জনের

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনো ভিসা হয়নি ১ হাজার ৭৯৭ জন হজযাত্রীর।

বৃহস্পতিবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মোট ৮৫ হাজার ৩০৩ জনের ভিসা হয়েছে। এখনো ১ হাজার ৭৯৭ জন হজযাত্রীর ভিসা হয়নি।

অন্যদিকে, ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন মোট ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী। এখনো যাওয়ার বাকি ৫২ হাজার ৩২৪ জন। 

এসএইচআর/এমএসএ 

বিজ্ঞাপন