• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

৬১ জেলে আটক, ১৮ কোটি টাকার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৫, ২২:৩০
অ+
অ-
৬১ জেলে আটক, ১৮ কোটি টাকার জাল জব্দ

সমুদ্র সম্পদ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধে বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে কক্সবাজারের ডাউন ও তৎসংলগ্ন এলাকায় ‘বানৌজা শহীদ ফরিদ’ জাহাজের নেতৃত্বে ১২টি মাছ ধরার নৌকা আটক করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অভিযানে আটক এসব নৌকা থেকে জব্দ করা হয় ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জাল এবং ২২০ কেজি মাছ। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরায় জড়িত ৬১ জন জেলেকেও আটক করা হয়।

আরও পড়ুন

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটক
গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ ১২৫ জনকে বহনকারী নৌযান আটক
নৌবাহিনীর ‘বিশেষ কম্বিং অপারেশন’ চলছে

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট এলাকায় জব্দকৃত জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর চলমান বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৯৩ কোটি টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

বিজ্ঞাপন

আরএমএন/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযানবাংলাদেশ নৌবাহিনীআইএসপিআরচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার