• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
ইশরাককে মেয়র পদে বসানোর দাবি

নগরভবন ছাড়লেন বিক্ষোভকারীরা, শনিবার ফের অবস্থান কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ মে ২০২৫, ১৩:৪২
অ+
অ-
নগরভবন ছাড়লেন বিক্ষোভকারীরা, শনিবার ফের অবস্থান কর্মসূচি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শেষে ফের শনিবার একই কর্মসূচি পালন করবে বিক্ষোভকারীরা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি পালনের পর নগরভবন ছেড়েছে তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হোন তারা। দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ইশরাকের পক্ষে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হোন। বিভিন্ন ওয়ার্ডের নেতারা তাদের বক্তব্যে বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টাল বাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।

আরও পড়ুন

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে ২য় দিনের মতো অবস্থান, সড়ক বন্ধ
মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিট

বিজ্ঞাপন

সব শেষ আগামী শনিবার সকালে নগরভবনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হোন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

এএসএস/এসআইআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএসসিসিইশরাক হোসেনশেখ ফজলে নূর তাপসআওয়ামী লীগবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন