• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ইশরাকের অনুসারীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ মে ২০২৫, ১২:৩১
অ+
অ-
নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ইশরাকের অনুসারীদের

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান নিয়েছেন তার অনুসারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ মে) সকালেও ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে জড়ো হন ইশরাক হোসেনের অনুসারীরা। অবস্থানকারীরা ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা।

এদিকে ইশরাকের অনুসারীদের অবস্থানের কারণে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। যার কারণে আশপাশের সড়কেও যানজট দেখা দিয়েছে।

আরও পড়ুন

মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিটের শুনানি দুপুরে
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাহউদ্দিনের
ইশরাক ভাইয়ের এসব মানায় না : সারজিস আলম

বিজ্ঞাপন

dhakapost

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এর আগে টানা পাঁচ দিন নগর ভবন অবরুদ্ধ করে রেখেছিলেন তার অনুসারীরা। যার কারণে নগর ভবন কেন্দ্রিক সব সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম কার্যত বন্ধ থাকে।

পুরান ঢাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এ জায়গা ছাড়ব না। এখন আমাদের দাবি– শুধু ইশরাক ভাইকে মেয়রের পদে বসালেই হবে না, আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

এএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএসসিসিইশরাক হোসেনঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর