• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থী নিহত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৩ মে ২০২৫, ১৪:৩২
অ+
অ-
বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থী নিহত

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন বাংলামোটর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার (২৩ মে) ভোরে গুরুতর আহত অবস্থায় আরশাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি : রিজওয়ানা হাসান
গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী
লাহোর-দুবাই-দিল্লির থেকেও আজ খারাপ ঢাকার বাতাস

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আরশাদ মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনার সঠিক কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এসআই শহিদুল।

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনারাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ