• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তালা খোলেনি নগর ভবনের, ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ মে ২০২৫, ১৫:২২
অ+
অ-
তালা খোলেনি নগর ভবনের, ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা

আদালতের রায় অনুযায়ী বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে শনিবারও (২৪ মে) অবরুদ্ধ রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রতিটি বিভাগে এখনও তালা লাগানো থাকায় সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রার্থীদের।

বিজ্ঞাপন

এদিন, নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেননি ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নগরীর সেবা প্রার্থীরা কর্পোরেশনে এসে ফেরত যাচ্ছেন। 

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজও কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

এদিকে আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকই নগর ভবনের নিচতলার জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েক দিনের মতো আজও নগর ভবন তালাবদ্ধ রয়েছে। সেবা কার্যক্রমও বন্ধ আছে।

এএসএস/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএসসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর