• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টা

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৫, ১৫:২৪
অ+
অ-
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে

কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়। আমরা চাই বিক্রেতারা চামড়ার ন্যায্য মূল্য পাক। চামড়ার ন্যায্যমূল্য গরিবের হক। চামড়াগুলো গরিব মানুষকে, এতিমখানায়, মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। কিন্তু তারা এটার ন্যায্য মূল্য পান না। তারা যাতে ন্যায্য মূল্য পান সেটার ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা চেষ্টা করছিলাম হাসিলটা কমানো যায় কি না। তাদের সঙ্গে আমরা বসে আলোচনা করে বলেছি ৫ শতাংশ হাসিল অনেক বেশি। এটা কমানো যায় কি না।

আরও পড়ুন

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবে না কর্মচারী সংযুক্ত পরিষদ
অর্থনৈতিক সংস্কার শেষে নতুন উচ্চতায় উঠবে শেয়ারবাজার

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এখনো হাসিল কমাতে পারিনি। আগামীবার হয়তো আমরা থাকব না কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আগামীবার থেকে হাসিল যাতে ৩ শতাংশের বেশি না হয়। এবার দুই দিকে ২০টি হাটের ব্যবস্থা করা হচ্ছে। এসব হাটে যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে। আমরা পশুর হাটে চিকিৎসকের ব্যবস্থা করেছি। কোনো অসুস্থ গরু যেন বিক্রি হতে না পারে। এছাড়া অনেকেই গরুর হাটে এসে অসুস্থ হয়ে পড়েন; তাদের জন্যও চিকিৎসক থাকবে। প্রতিটি হাটের দায়িত্বশীলরা এটার বন্দোবস্ত করবেন। প্রতিটি হাটে পর্যাপ্ত  আনসার সদস্য থাকবে।

উপদেষ্টা বলেন, তিনদিন কোরবানি চলবে। প্রথম দিন প্রায় ৯০ শতাংশ গরু কোরবানি করা হয়ে যায়। এরপরও কিছু কিছু কোরবানি হয়। আমরা বলেছি, বর্জ্য ব্যবস্থাপনায় যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসকরা আমাদের কথা দিয়েছেন ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সকল প্রস্তুতিও নেওয়া হয়েছে। এজন্য আমি প্রশাসকদের ধন্যবাদ জানাই।

এমএম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়জাহাঙ্গীর আলম চৌধুরীকোরবানিঈদুল আজহারাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সরানো হলো নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে

সরানো হলো নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে