বিজ্ঞাপন

৩০ মিনিটে

পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য প্রায় ২ কোটি হিট

পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য প্রায় ২ কোটি হিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (২৫ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৪ জুনের টিকিট। ওইদিন ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় টিকিটপ্রত্যাশীদের চাপ বেড়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম ৩০ মিনিটের মধ্যে প্রায় ২ কোটি হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।

এর আগে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম ৩০ মিনিটের মধ্যে ২ কোটি ৭৬ লাখ হিট করেন টিকিটপ্রত্যাশীরা। শনিবার (২৪ মে) এই হিটের পরিমাণ ছিল ১ কোটি ১৪ লাখ।

রোববার (২৫ মে) বাংলাদেশ রেলওয়ে সূত্রে বিষয়টি জানা গেছে।

তথ্য অনুযায়ী দেখা গেছে, দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য ১ কোটি ৯৪ লাখ বার হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আর সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা থেকে মোট টিকিট বিক্রি হয়েছে ৩১ হাজার ৫৪৭টি। এবং সারাদেশে বিক্রি হয়েছে ৬২ হাজার ২৫৮টি।

আরও জানা গেছে, ৪ জুনের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৪ হাজার ২০টি। এরমধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৭ হাজার ৪৪৪টি এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজার ৫৭৬টি। এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৮৩ হাজার ৬৬৫টি।

এমএইচএন/জেডএস