• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দিন-দুপুরে মগবাজারে দুর্ধর্ষ ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৫, ০২:৫৭
অ+
অ-
দিন-দুপুরে মগবাজারে দুর্ধর্ষ ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর মগবাজারে দিন-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ সময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশের কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তীতে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পান : আমিনুল হক

কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।

রোববার (২৫ মে) রাতে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিএমপির হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ভিডিওটি আমরাও দেখেছি। কিন্তু এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবুও আমরা ভুক্তভোগী যুবক ও মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

এমএসি/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছিনতাইভিডিও ভাইরাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি হানজালা