• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দিন-দুপুরে মগবাজারে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৫, ১৪:৩৫
অ+
অ-
দিন-দুপুরে মগবাজারে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মামলা
সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আবদুল্লাহ বাদী হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) রাতে ভুক্তভোগী আবদুল্লাহ মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (২৬ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গতকাল রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের আমরা অভিযান পরিচালনা করছি।

এর আগে দুর্ধর্ষ এই ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিন-দুপুরে মগবাজারে দুর্ধর্ষ ছিনতাই, ভিডিও ভাইরাল
খুলনায় এক রাতে ২ যুবককে হত্যা

এ সময় ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।

এমএসি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছিনতাইভিডিও ভাইরালরাজধানীর খবরডিএমপিমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি হানজালা