• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নগর ভবনের তালা খুলে দিয়ে নাগরিক সেবা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৫, ১৪:৫৬
অ+
অ-
নগর ভবনের তালা খুলে দিয়ে নাগরিক সেবা চালুর দাবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের তালা খুলে নাগরিক সেবা সচল করার দাবি জানিয়েছে সাধারণ নগরবাসী। কয়েকদিন ধরে নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ নগরবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা দ্রুত তালা খুলে নাগরিক সেবা পুনরায় চালুর আহ্বান জানান।

বক্তারা বলেন, সরকারকে অনুরোধ করবো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নগর ভবনের তালা খুলে সেবা চালুর ব্যবস্থা করুন। যারা ভবন অবরুদ্ধ করেছেন, তাদের প্রতি আহ্বান, আপনারা এই অনৈতিক কর্মসূচি বন্ধ করুন। জনগণকে জিম্মি করে আন্দোলন করা চলবে না।

আরও পড়ুন

এনবিআর চেয়ারম্যান অপসারণে ২৯ মে পর্যন্ত আল্টিমেটাম
ড. ইউনূসের জাপান সফরে হবে ৭‌টি সমঝোতা স্মারক সই
ফের নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, সেবা কার্যক্রম বন্ধ

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেওয়া খলিলুর রহমান বলেন, ৬৭ বছর বয়সে তিনদিন ধরে ঘুরেও সেবা পাচ্ছি না। নগর ভবন খুলে দিন, আমাদের ভোগান্তির শেষ নেই। জনগণ রাস্তায় নামলে তখন আর সামাল দিতে পারবেন না।

আরেক ভুক্তভোগী আবদুল মান্নান বলেন, নগর ভবন অবরুদ্ধ করে ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে। নাগরিক সেবা বন্ধ রাখা কারো ব্যক্তিস্বার্থ হাসিলের উপায় হতে পারে না।

ভুক্তভোগী রাজু আহমেদ বলেন, আপনারা তালা মেরেছেন নগর ভবনে, না কি জনগণের মুখে? আমরা সাধারণ মানুষ, আমাদের সেবা দেওয়া আপনারা বন্ধ রাখতে পারেন না।

বিজ্ঞাপন

এসময় আরও বক্তব্য দেন মো. শাকিল, খাজা ফুয়াদ, মানজুরুল ইসলাম মাসুদ, মাসুম বিল্লাহ, ফখরুল ইসলাম, আনোয়ার হুসাইন প্রমুখ।

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মানববন্ধনডিএসসিসিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর