• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিআরটিসিতে নতুন চেয়ারম্যান 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ মে ২০২৫, ২২:১৫
অ+
অ-
বিআরটিসিতে নতুন চেয়ারম্যান 

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন এবং মৎস্য উন্নয়ন করপোরেশনে‌ নতুন চেয়ারম্যান ও শ্রম অধিদপ্তর, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক ( ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপনে এসব সরকারি দপ্তরের শীর্ষ পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তরিকুল আলমকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামারুজ্জামানকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান এবং এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মীকে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক প্রজ্ঞাপনে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

এসএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিআরটিসিজনপ্রশাসন মন্ত্রণালয়বাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত