• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

ইঞ্জিন বিকল, ৫ ঘণ্টা দেরিতে চট্টগ্রামে তূর্ণা এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২৫, ১৬:৪০
অ+
অ-
ইঞ্জিন বিকল, ৫ ঘণ্টা দেরিতে চট্টগ্রামে তূর্ণা এক্সপ্রেস

চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে ছিল ট্রেন। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিজ্ঞাপন

পরে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেড থেকে রিলিফ ইঞ্জিন এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

সোমবার (২ জুন) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে কুমিল্ল লাকসাম এলাকায় এ ঘটনা ঘটে। 

রেলওয়ে সূত্র জানায়, গত রোববার রাত ১১টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় তূর্ণা নিশিতা এক্সপ্রেস। ট্রেনটি সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে কুমিল্লার লাকসাম-নাউটি সেকশনে পৌঁছায়। সেখানে ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে।

বিজ্ঞাপন

এ সময় ওই সেকশনের অন্য ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। পরে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেড থেকে একটি রিলিফ ইঞ্জিন নেওয়া হয়। সকাল ৭টা ৩০ মিনিটে বিকল্প ইঞ্জিনটি পৌঁছালে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। সকাল ১০টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। সময়সূচি অনুযায়ী, ট্রেনটির ভোর ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছানোর কথা ছিল।

লাকসাম স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, ইঞ্জিন বিকলের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রিলিফ ইঞ্জিন পাঠিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার