• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

ছোট সাজ্জাদের স্ত্রীকে পাঁচ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২৫, ১৯:৪১
অ+
অ-
ছোট সাজ্জাদের স্ত্রীকে পাঁচ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন। 

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে নগরের চান্দগাঁও থানা এলাকায় নিহত হন হৃদয় চন্দ্র তরুয়া, মো. মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা রুজু হয়। মামলাগুলোর তদন্তে নেমে পুলিশ ওই ঘটনাগুলোতে লোকজন ও অস্ত্র সরবরাহের তথ্য পেয়েছে তামান্নার বিরুদ্ধে। এ কারণে ওই সব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদন করে তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর লাইভে এসে স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে মুক্ত করবেন বলে ঘোষণা দেন তামান্না। এরপর গত ৩০ মার্চ নগরের বাকলিয়া থানার অ্যাক্সেস রোডে একটি প্রাইভেটকারে গুলিতে দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয় কারাগারে সাজ্জাদের পাশাপাশি তার স্ত্রী তামান্নাকেও। পরে গত ১০ মে দিবাগত রাতে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরআদালতবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে