• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

তামাকমুক্ত দেশ গড়তে নীতিমালায় কঠোরতা আনতে হবে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩ জুন ২০২৫, ০৭:৪৫
অ+
অ-
তামাকমুক্ত দেশ গড়তে নীতিমালায় কঠোরতা আনতে হবে

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, তামাক ও নিকোটিনমুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে নীতিমালায় কঠোরতা আনতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা।

বিজ্ঞাপন

সোমবার (০৩ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিভাগীয় কমিশনার বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। যিনি ধূমপান করেন তিনি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন, সেই সঙ্গে অন্যকেও ক্ষতিগ্রস্ত করেন। সে জন্য তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এই আন্দোলন শুধু একটি দিবস নয়, এটি হতে হবে প্রতিদিনের প্রতিজ্ঞা।

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্ম তামাক ও নিকোটিনের সর্বনাশা ছোবল থেকে মুক্তি পাবে।

বিজ্ঞাপন

বিভাগীয় কমিশনারের আয়োজনে এবং বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কর্ফোস কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. অং সুঁই প্রু মারমা। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। 

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী