• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে ফেরার অনুরোধ আরইবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ জুন ২০২৫, ১৫:৩৭
অ+
অ-
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে ফেরার অনুরোধ আরইবির

পল্লী বিদ্যুৎ সমিতির যেসব কর্মী কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি সংবিধিবদ্ধ সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা/কর্মচারী দেশের প্রায় ৩ কোটি ৭০ লাখ বিভিন্ন শ্রেণির গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে বর্তমান দেশব্যাপী গ্রীষ্ম মৌসুমে এবং ঝড়-বৃষ্টিতে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে—যা মোটেও কাম্য নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদ্যুতে বরাদ্দ কমেছে প্রায় ৯ হাজার কোটি টাকা
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু

দেশের ৩ কোটি ৭০ লাখ গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করাসহ আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে, যেসব পবিস কর্মকর্তা/কর্মচারী অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন, অনতিবিলম্বে তাদেরকে স্ব-স্ব কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ওএফএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান