• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক নিয়ে কোনও তথ্য নেই : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

কূটনৈতিক প্রতিবেদক
কূটনৈতিক প্রতিবেদক
৪ জুন ২০২৫, ১৮:৪১
অ+
অ-
লন্ডনে ইউনূস-তারেক বৈঠক নিয়ে কোনও তথ্য নেই : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে বুধবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে যাদের সঙ্গে মিটিং হতে পারে তার বিষয়ে আমি জানিয়েছি। আমরা আসলে কোনো কিছু লুকোচাপা করি নাই। আমার কাছে অন্ততপক্ষে এ বিষয়ে কোনো তথ্য নেই।

তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে ড. ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোনো আলোচনার সুযোগ আছে কিনা— জানতে চাইলে রুহুল আলম বলেন, আমি যতটুকু জানি, আমাদের কাছে এ রকম কোনো তথ্য এই মুহূর্তে নেই। সুতরাং এর চেয়ে বেশি আমি বলতে পারছি না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাচার হওয়া অর্থ ফেরতে প্রাধান্য দিয়ে ড. ইউনূসের যুক্তরাজ্য সফর
ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা : আজাদ মজুমদার

লন্ডনে তারেকের স্ট্যাটাসের বিষয়ে তিনি বলেন, আমার কাছে এ ব্যাপারেও কোনো তথ্য নেই। এটা সম্ভবত যুক্তরাজ্যের পক্ষের কেউ বলতে পারবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠকে শেখ হাসিনার বিচার ও নির্বাচন সংস্কার নিয়ে আলোচনার বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, আমাদের পক্ষ থেকে তাদের কাছে এসব বিষয় ওইভাবে তুলে ধরার কোনো বিষয় নেই। যদি তারা জানতে চায়, আমাদের দিক থেকে স্বাভাবিকভাবে তার উত্তর দেওয়া হবে। সংস্কারের বিষয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বিষয়ে এ সফরে আলোচনার বিষয়ে রুহুল আলম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা যতক্ষণ কোর্ট থেকে অর্ডার ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে কিছু বলতেই পারব না। এটা না হলে আমরা অন্য দেশের কাছে কিছু বলতে পারব না।

চার দিনের সফরে আগামী ৯ জুন ‘রাষ্ট্রীয় সফরে’ লন্ডন যাচ্ছেন অধ্যাপক ইউনূস। লন্ডন সফরকালে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ইউনূস। ওইদিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকারপ্রধানের। আগামী ১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এছাড়া, তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়মুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন