• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভর্তি হয়ে ফিরছে ট্রেন, এখনও অনেকে ছুটছেন নাড়ির টানে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৫, ১৮:৪৩
অ+
অ-
ভর্তি হয়ে ফিরছে ট্রেন, এখনও অনেকে ছুটছেন নাড়ির টানে

পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সরকারি ছুটি আরও দুইদিন আছে। তাই ঢাকায় ফেরাদের বেশিরভাগই বেসরকারি চাকরিজীবী। অন্যদিকে আজও অনেকে নাড়ির টানে ফিরছেন বাড়িতে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। 

স্টেশন ঘুরে দেখা যায়, আজও অনেকে বাড়ি যাচ্ছেন। নির্ধারিত সময়েই প্রতিটি ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে, ফিরেও আসছে সঠিক সময়ে। তবে যে ট্রেনগুলো ঢাকায় ফিরেছে সেগুলো যাত্রীবোঝাই ছিল, আর ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে যাত্রী অনেকটাই কম দেখা গেছে।

স্টেশনে কথা হয় চাকরিজীবী আবদুল কাইয়ুমের সঙ্গে। তিনি বলেন, ঈদে অফিসে ডিউটি করতে হয়েছে, ছুটি মেলেনি। এখন ছুটি পাওয়াতে বাড়ি ফিরছি।

বিজ্ঞাপন

আরেক যাত্রী সায়েম আহমেদ বলেন, ঢাকায় কোরবানি, পাশাপাশি অফিস নিয়ে ব্যস্ততায় ছিলাম। এখন তা কমতেই বাড়ি ফিরে যাচ্ছি।

এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে যাত্রীর পরিমাণ কম হলেও উল্টো চিত্র ঢাকায় ফেরা ট্রেনগুলোর। প্রতিটি ট্রেনই যাত্রীবোঝাই হয়ে ফিরছে। তবে সেবার মান নিয়ে কেউ তেমন কোনো অভিযোগ করেননি।

গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসা যাত্রী হাসান জয় বলেন, ফিরতে তেমন কোনো কষ্ট হয়নি। তবে আরও কিছুদিন পরিবারের সঙ্গে কাটাতে পারলে ভালো লাগতো।

বিজ্ঞাপন

যাত্রী মোবারক হোসেন বলেন, ঈদের ছুটি শেষ হয়ে গেছে। অফিস করার জন্য চলে আসতে হলো।

পরিবারসহ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মোস্তফা জামান। তিনি বলেন, আনন্দ সহকারে গ্রামে ঈদ কাটিয়েছি। তবে চাইলেও তো বেশিদিন থাকা যায় না, কাজকর্ম শুরু হয়ে গেছে। তাই চলে এলাম।

এদিকে যাত্রীসেবা নিশ্চিত করতে স্টেশনে রেলকর্মীদের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি দেখা গেছে রেলওয়ে পুলিশকেও।

ওএফএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচলঈদুল আজহাঈদযাত্রারেলপথ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল