• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জনসমুদ্র নিয়ে ঢাকায় প্রবেশ করল ‘একতা এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৫, ১১:৪০
অ+
অ-
জনসমুদ্র নিয়ে ঢাকায় প্রবেশ করল ‘একতা এক্সপ্রেস’

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির শেষ দিন আজ। আগামীকাল থেকে শুরু হবে কর্ম দিবস। এমনই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থান থেকে গত রাতে ছেড়ে আসা ট্রেনগুলোতে হাজারও যাত্রী ঢাকায় প্রবেশ করেছেন। ট্রেনগুলো যখন ঢাকার রেলওয়ে স্টেশনে থামে, তখন দেখে মনে হয় জনসমুদ্র বহন করে আনছে ট্রেনগুলো।

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে থামে আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস।’ ট্রেনটি গতরাত ৯টা ১০ মিনিটের দিকে দেশের সর্ব উত্তরের স্থান পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।

ট্রেনটি ৭ নম্বর প্ল্যাটফর্মের থামার সময় দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের দুই পাশের রেলিং ধরেও বসে আছে মানুষ। যাত্রী আছে ট্রেনের ছাদেও। 

এদিকে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিল, বিভিন্ন স্টেশনে ট্রেনটি যখন থামে তখন প্রচুর বিনা টিকিটের মানুষ ট্রেনে উঠেছিল। অতিরিক্ত এসব মানুষের চাপে আসনধারী যাত্রীরা ঠিকভাবে উঠতে পারেননি ট্রেনে বসতে পারেননি দীর্ঘ সময় নিজ আসনে।

বিজ্ঞাপন

ওই ট্রেনের যাত্রী মিরাজ হাসান ঢাকা পোস্টকে বলেন, আমি দিনাজপুর থেকে ট্রেনে উঠেছিলাম। ট্রেনে ওঠার সময় থেকেই অনেক মানুষের ভিড় ছিল। ট্রেনের ছাদেও মানুষ। পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে অনেক চিল্লাচিল্লি করেছেন। অনেকে হয়তো উঠতেও পারেননি। 

আরও পড়ুন

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিলোমিটার যানজট

আরেক যাত্রী তামজিদ বলেন, পীরগঞ্জ স্টেশনে কোচের দরজার সামনে দাঁড়িয়ে থাকা বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে অন্য যাত্রীদের সঙ্গে। আসলে সবাই ট্রেনে ঢাকায় আসতে চায় কিন্তু, একটা ট্রেনে আর কতই জায়গা হবে।

বিজ্ঞাপন

স্টেশন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে যেসব ট্রেন ঢাকায় এসেছে প্রত্যেকটা ট্রেনেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী সংখ্যা ছিল। আজ দিনব্যাপী ঢাকায় আসা প্রত্যেকটা ট্রেনেই এমন ভিড় হতে পারে বলে জানিয়েছেন তারা। 

এমএইচএন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে