• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গণপরিবহন সংকটে বেকায়দায় ঈদ ফেরত যাত্রীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জুন ২০২৫, ১৬:২৮
অ+
অ-
গণপরিবহন সংকটে বেকায়দায় ঈদ ফেরত যাত্রীরা

কোরবানির ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী ঢাকা। সরকারি অফিস-আদালত খুলছে রোববার (১৫ জুন)। তাই আজ (শনিবার) সকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামের বাড়িতে যাওয়া মানুষরা। তবে, রাজধানীতে ফিরে গণপরিবহন সংকটের কারণে বেকায়দায় পড়েছেন তারা।

বিজ্ঞাপন

ঢাকার প্রবেশমুখে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, টিটিপাড়াসহ আশপাশের বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো একের পর এক ঢুকছে রাজধানীতে। তবে বাস থেকে নেমেই দুর্ভোগে পড়তে হচ্ছে অনেককেই।

গণপরিবহন সংকটে দুর্ভোগ

ঢাকায় নামার পর সবচেয়ে বড় সমস্যায় পড়ছেন গণপরিবহন পেতে। বাস কাউন্টারে নামার পর যাত্রীরা দেখছেন, রাজধানীতে চলাচল করা বাসের সংখ্যা খুবই কম। অনেক সময় বাস এলেও তা ছিল যাত্রীতে ঠাসা।

বিজ্ঞাপন

ঈদের পর কর্মদিবস শুরুর আগের দিন হওয়ায় এমনিতেই চাপ বেশি। তার ওপর গণপরিবহনের এই সংকট ঢাকায় ফেরত মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ 
ঢাকামুখী ট্রেন-বাসে ভিড়, অনেকে এখনও ছুটছেন গ্রামের পথে

বিভিন্ন বাস কাউন্টার এলাকায় দেখা গেছে, একাধিক পরিবার শিশু ও লাগেজসহ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে রিকশা বা সিএনজি অটোরিকশার দ্বারস্থ হচ্ছেন। তবে ভাড়া বেশি বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

কুমিল্লা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে আসা ফিরোজা বেগম নামের একজন যাত্রী ঢাকা পোস্টকে বলেন, দুপুর ২টায় বাস থেকে নেমেছি। আধা ঘণ্টা দাঁড়িয়েও এখনো বাস পাইনি। ছেলে আর ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। সিএনজিতে ভাড়া বেশি চাচ্ছেন।

একই ধরনের অভিযোগ করেন চট্রগ্রাম থেকে আসা আসাদুল ইসলাম নামের আরেক যাত্রী। তিনি ঢাকা পোস্টকে বলেন, শুধু ঢাকায় পৌঁছালেই তো হলো না। বাসা পর্যন্ত যেতে হবে। কিন্তু বাসতো কম। যা চলছে তাতেও সিট নেই।

এসএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদের ছুটিঈদযাত্রারাজধানীর খবরজনদুর্ভোগগণপরিবহন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং