• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আগামীকালের আলোচনায় জামায়াত অংশ নেবে, আশা প্রেস সচিবের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৫, ২১:৩৭
অ+
অ-
আগামীকালের আলোচনায় জামায়াত অংশ নেবে, আশা প্রেস সচিবের
ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আগামীকালের (বুধবার) আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা মনে করছি, আগামীকালের আলোচনায় তারা অংশ নেবে।

সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমে পক্ষপাতদুষ্টের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করছি। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্ব আমাদের কাছে সমান। আমরা মনে করছি, ঐকমত্য কমিশন নিরপেক্ষ অবস্থান ধরে রাখছে। সংস্কার বাস্তবায়নে ঐকমত্য কমিশনের চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের প্রতি সরকার নিরপেক্ষ দাবি করে প্রেস সচিব বলেন, সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। জামায়াতে ইসলামী আজকের আলোচনায় কেন অংশ নেয়নি সেটা আমরা জানি না। তবে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামীকাল তারা অংশ নেবেন বলে মনে করছি।

আরও পড়ুন

তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার
জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব : আলী রীয়াজ

এর আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শুরু হয়। এই আলোচনায় অংশ নেয়নি জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

 এসআই/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় ঐকমত্য কমিশনজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির