• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে আগস্টে লুণ্ঠিত পুলিশের পিস্তল-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৫, ১৭:৩২
অ+
অ-
চট্টগ্রামে আগস্টে লুণ্ঠিত পুলিশের পিস্তল-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার জেলে পাড়া থেকে অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে গ্রেপ্তার করেছে সিএমপি। অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা ও লুটপাটের সময় সন্ত্রাসীদের হাতে চলে যায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে জেলে পাড়া রানী রাশমনিঘাট ওভারব্রিজের নিচে যৌথ তল্লাশি চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চায়না মেইড সেমি-অটোমেটিক পিস্তল (মডেল টি-৫৪, সিরিয়াল ৪৯০১২৮১০), একটি লোডেড ম্যাগাজিনে থাকা ৭.৬২ এমএম ক্যালিবারের চার রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন এবং অস্ত্র বহনের প্রোটেক্টর উদ্ধার করা হয়। গুলির পারক্যাপশন ক্যাপে ৩১১ কোড লেখা ছিল।

আরও পড়ুন

ফজলে করিম চৌধুরীকে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মীরসরাইয়ে লরির চাপায় নার্সারি মালিক নিহত

বিজ্ঞাপন

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি স্বীকার করেছেন যে, ২০২৪ সালের আগস্টে থানায় হামলার সময় সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি তিনি সংগ্রহ করেন এবং পরে তা ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনের কাজে লিপ্ত ছিলেন।

গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম (২৮), যিনি ‘ব্লেড মাসুম’ নামে এলাকায় পরিচিত, পাহাড়তলী থানার ১২ নম্বর ওয়ার্ডের লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগেও ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, তার অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরএমএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরপুলিশঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার