• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

রেললাইনে বসে লুডু খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৫, ২১:৪৪
অ+
অ-
রেললাইনে বসে লুডু খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেললাইন সংস্কারের কারণে ট্রেনটি বিকল্প রুটে চলছিল। এ সময় রেললাইনে বসে মোবাইলে লুডু খেলায় মগ্ন ছিলেন তারা। হঠাৎ ট্রেন চলে আসায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আরাফাত, আনিস ও রিয়াজ। তারা সবাই স্থানীয় একটি শিল্পকারখানায় গাড়িরচালক ও হেলপার হিসেবে কর্মরত ছিলেন এবং জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সুপার (এসপি) শাকিলা সোলতানা ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার সময় মূল রেললাইনে সংস্কারের কাজ চলছিল। ফলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকল্প লেনে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আর সেই বিকল্প লেনের ওপর বসেই মোবাইলে লুডু খেলায় ব্যস্ত ছিলেন হতাহত ব্যক্তিরা। ট্রেনটি হঠাৎ চলে আসায় তারা সরে যেতে পারেননি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা একে অপরের বন্ধু ছিলেন।

এমআর/এমএ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুট্রেন দুর্ঘটনাচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন