• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ জুন ২০২৫, ২০:৫০
অ+
অ-
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়। 

বিজ্ঞাপন

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে বিএনপির পক্ষ থেকে রোববার সকালে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় সাবেক এই সিইসিকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।

যদিও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নুরুল হুদাকে ‘গ্রেপ্তার’ না দেখিয়ে ‘আটক’ রাখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

সাবেক তিন সিইসি ও শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা
১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে দায়িত্বে থাকা কমিশনারদের নামে মামলা করবে বিএনপি

বিজ্ঞাপন

নুরুল হুদাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে বিক্ষুব্ধ জনতা তার বাসা থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শুনেছি তিনিসহ ২৪ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে। পর্যালোচনার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেইউ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকপুলিশঢাকা সিটিরাজধানীর খবরনির্বাচন কমিশনমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি