রাজধানীর ফকিরাপুলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর শনিবার (২৮ জুন) রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৯ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এমএসএ/
