• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সানেমের জরিপ

আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি, এরপর জামায়াত-এনসিপি

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৭ জুলাই ২০২৫, ২১:০০
অ+
অ-
আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি, এরপর জামায়াত-এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে বলে মনে করছেন তরুণরা। ভোট পাওয়ায় এরপরের অবস্থানে থাকবে যথাক্রমে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন, বিএনপি ৩৮ দশমিক ৭৬ শতাংশ ও জামায়াত ২১ দশমিক ৪৫ শতাংশ ভোট পাবে। অন্য ইসলামী দলগুলো ৪ দশমিক ৫৯ শতাংশ ভোট পাবে। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫ দশমিক ৮৪ শতাংশ ভোট। এ ছাড়া জাতীয় পার্টি ৩ দশমিক ৭৭ শতাংশ এবং অন্যান্য দল শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট পেতে পারে। আর ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে ১৫ দশমিক ০২ শতাংশ ভোট পেতে পারে।

সোমবার (৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে জরিপের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেশে স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন’
নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়
আগামী নির্বাচন আমাদের জীবন-মরণের চ্যালেঞ্জ : ডা. তাহের

‘যুবসমাজের পরিবর্তন: চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ’ শীর্ষক এই জরিপ দেশের সব বিভাগের চালানো হয়। এতে অংশ নেন ১৫-৩৫ বছর বয়সী ২ হাজার মানুষ। প্রথমে ৮ বিভাগ থেকে ২টি করে জেলা বাছাই করা হয়। এরপর সেখান থেকে আবার দুটি করে উপজেলা নির্বাচন করা হয়।

জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ৪০ শতাংশ, এসএসসি বা এর ওপরে ৬০ শতাংশ। এর মধ্যে শহরের ছিল ৫০ শতাংশ এবং গ্রামের ৫০ শতাংশ।

বিজ্ঞাপন

জরিপের লিঙ্গভিত্তিক ফল তুলে ধরে সানেম বলছে, জরিপে অংশগ্রহণকারী ছেলেদের মধ্যে ৪০ শতাংশ বিএনপি, ২২ দশমিক ২১ শতাংশ জামায়াত এবং ১৪ দশমিক ৪৪ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। আর মেয়েদের মধ্যে ৩৭ দশমিক ০৩ শতাংশ বিএনপি, ২০ দশমিক ৫৭ শতাংশ জামায়াত এবং ১৭ দশমিক ৪৭ শতাংশ এনসিপির পক্ষে মত দিয়েছেন।

জরিপে অংশ নেওয়া তরুণদের ১৫ দশমিক ১ শতাংশ কোনো মত দেননি। ৭১ দশমিক ৫ শতাংশ তরুণ মনে করেন, মব জাস্টিসের ঘটনা দিনে দিনে বেড়ে চলেছে। আর ১৩ দশমিক ৪ শতাংশ মনে করেন দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না।

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহানের নেতৃত্বে গবেষণা দল এই জরিপ পরিচালনা করেন। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন, নীলাদ্রি নভিয়া নভেলি এবং মো. রজিব।

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনঢাকা সিটিবিএনপিজামায়াতজাতীয় নাগরিক পার্টিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’